কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাটি বাংলা পূজা উদ্যাপন পরিষদের ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত আটটায় নগরের পনিটুলা এলাকার কার্যালয়ে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে নিখিল চন্দ্র তালুকদারকে সভাপতি ও গোপাল চন্দ্র বর্মণকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। এ ছাড়া কমিটিতে অঞ্জন তালুকদার ও প্রমোদ তালুকদার সহসভাপতি, আশীষ কুমার দাশ সহসাধারণ সম্পাদক, রামপ্রসাদ চক্রবর্তী অর্থ সম্পাদক, সুবীর তালুকদার সাংগঠনিক সম্পাদক, মহিতোষ দাশ প্রচার সম্পাদক, চন্দ্রিমা দাশ মহিলা সম্পাদিকা এবং অলক বরণ দাশ ও সত্য মোহন বর্মণ সদস্য নির্বাচিত হয়েছেন।