আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নজরুল ইসলাম নামের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার উপজেলার বসুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জ থানার এএসআই আল-আমিন মিয়াজী বলেন, ২০১৪ সালে রূপগঞ্জ থানায় নজরুলের বিরুদ্ধে যৌতুক আইনে মামলা হয়। পরে গত জুন মাসে নারায়ণগঞ্জ জেলা আদালত নজরুলকে তিন বছরের সাজা দেন। এরপর থেকেই নজরুল পলাতক ছিলেন। গতকাল সকালে তাঁকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ