আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদের গজারিয়া এলাকা থেকে আরিফুল ইসলাম নামের এক ব্যক্তিকে গত শনিবার বিকেলে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। হত্যা, মারামারি ও মাদক বহনের অভিযোগে তাঁর বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, ফরিদপুর শহরের হাবেলি মহল্লার হবি ইসলামের ছেলে আক্তার পলাতক ছিলেন। তাঁকে জেলা মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে গত রোববার কারাগারে পাঠানো হয়েছে।
ফরিদপুর অফিস