আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সানবাড়ী গ্রামের সামনের রাস্তা থেকে গতকাল বুধবার দুপুরে কৃষ্ণ সরকার (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধরমপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া বলেন, উপজেলার সোমেশ্বরী নদীতে চলাচলকারী কয়লা, বালু ও পাথর বোঝাই করা বাল্কহেড থেকে চাঁদা আদায় ও সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সানবাড়ী গ্রামের কৃষ্ণ সরকারের বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। এসব মামলায় গতকাল দুপুর ১২টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি