আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাকলিয়ার মিয়া খান এলাকা থেকে মো. নাছির নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন প্রথম আলোকে জানান, নাছিরের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও অপহরণসহ বিভিন্ন ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়টি মামলা রয়েছে।