আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গত রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। কাজিরহাটী গ্রামের ওই আসামির নাম মানিক মিয়া (৩০)। পুলিশ ও এলাকাবাসী জানান, ধর্ষণ ও অপহরণের অভিযোগে দায়ের করা একটি মামলায় তাঁকে গত ৩ এপ্রিল আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন। রোববার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে। নেত্রকোনা প্রতিনিধি