আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ঘাটাইল থানার পুলিশ গতকাল রোববার উপজেলার খায়েরপাড়া বাজার থেকে শিমলাকান্দি গ্রামের কায়ছার আলী হত্যা মামলার আসামি হাবেলকে (৩২) গ্রেপ্তার করেছে। গত ১৬ ডিসেম্বর জুয়া খেলার সময় কায়ছার খুন হন। এ ঘটনায় নিহতের স্ত্রী হাবেলসহ ছয়জনকে আসামি করে ঘাটাইল থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম জানান, হাবেলকে জিজ্ঞাসাবাদ করা হলে এই হত্যাকাণ্ডের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে।