আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের শাহরাস্তিতে ট্রাকচালক হারুন অর রশিদ খুনের মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধ ও বৃহস্পতিবার উপজেলার টামটা ইউনিয়নের রাঢ়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মান্নান, হুমায়ূন, জহির ও মনির। মামলার তদন্তকারী কর্মকর্তা শাহরাস্তি থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত উল্যাহ জানান, গ্রেপ্তার হওয়া আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। গত ১৪ এপ্রিল রাতে উপজেলার আজাগরা রাস্তার মাথায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে হারুনকে হত্যা করে তাঁর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা।