আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী বৃষ্টি হত্যা মামলার প্রধান আসামি ফায়জুলকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানার পুলিশ। পুলিশ জানায়, উপজেলার বক্সনগর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত ২৫ নভেম্বর বৃষ্টিকে অপহরণের পর হত্যা করে লাশ চৌরাহাটি এলাকায় একটি ডোবায় ফেলে যায় দুর্বৃত্তরা। ঘটনার ১২ দিন পর পুলিশ বৃষ্টির গলিত লাশ উদ্ধার করে।