আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার নিক্সন হত্যা মামলার পলাতক আসামি স্বপনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে মাসদাইর পাকাপুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।