আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার বামিহাল পুলিশ ফাঁড়ির তিন আনসার সদস্যকে হত্যা ও অস্ত্র লুট মামলার প্রধান আসামি ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ গত রোববার রাতে জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাসস্ট্যান্ড থেকে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি বামিহাল গ্রামে। বড়াইগ্রাম থানা সূত্রে জানা গেছে, ইসমাইল দীর্ঘদিন পলাতক ছিলেন। রোববার রাত নয়টার দিকে বনপাড়া বাসস্ট্যান্ড মোড়ে বাস থেকে নামার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।