আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর থেকে গতকাল বুধবার আট মামলার আসামি মো. জহির সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। রায়পুর থানার ওসি আবুল কাশেম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে পৌর শহরের পীর ফজলুল্লাহ সড়কের সর্দার বাড়ি থেকে জহিরকে গ্রেপ্তার করা হয়। জহিরের বিরুদ্ধে কয়েকটি থানায় মাদক চোরাচালানসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে।