আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলার নয়াচর গ্রামের ডাকাতি মামলার আসামি মো. সালাহ উদ্দিনকে (৩২) গত রোববার রাতে দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া বলেন, সালাহ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন স্থানে ডাকাতির আটটি মামলা রয়েছে৷ তা ছাড়া কয়েকটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে তাঁর বিরুদ্ধে৷ গ্রেপ্তারের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে৷