আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুর পৌর শহরের মির্জাপুর এলাকা থেকে আ. মান্নান সাইফুল্লাহ্ (৩১) নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, গত ১৬ মে পুলিশ ও বিজিবি সদস্যরা মির্জাপুর এলাকায় সাইফুল্লাহ্র বাড়িতে অভিযান চালান। এ সময় তাঁর বাসার পেছনের বাঁশবাগান থেকে ২৫ বোতল বিদেশি মদ ও ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের এসআই বজলুর রশিদ একটি মামলা করেন।