আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও গ্রামের শিশু সোয়াইদ হোসেনকে (৫) অপহরণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি রিনা আক্তারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান জানান, মামলার ১ নম্বর আসামি নাসির উদ্দিনের মা ৭ নম্বর আসামি রিনা আক্তারকে গতকাল কুমিল্লার দাউদকান্দি উপজেলার বেলতলী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গত ২০ ফেব্রুয়ারি স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র সোয়াইদ হোসেনকে পাখি দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে দুর্বৃত্তরা। ২৬ ফেব্রুয়ারি সোয়াইদের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোয়াইদের বাবা মাসুম মিয়া ১৩ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ এ পর্যন্ত মামলার সাত আসামিকে গ্রেপ্তার করেছে।