আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নয়াকান্দি গ্রামের মুদি দোকানি মো. শাহালম হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. শহিদউল্লাহকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত বুধবার বিকেলে নিহতের বাড়ির সামনের রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, শহিদউল্লাহসহ এ হত্যা মামলার দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বোরহানউদ্দিন নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার শহিদউল্লাহকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। ২৮ আগস্ট উপজেলার সর্দারকান্দি গ্রামের কতিপয় দুর্বৃত্ত শাহালমকে পিটিয়ে আহত করে। ৩০ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।