আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হত্যা মামলার দুই আসামিকে রাজবাড়ী জেলার মিঞাবাড়ি গ্রামের বটতলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গফরগাঁও থানা সূত্রে জানা গেছে, মামলার প্রধান আসামি জুয়েল ও সোহাগ রাজবাড়ীতে অবস্থান করছেন, এ খবর জানতে পেরে গফরগাঁও থানা-পুলিশ রাজবাড়ী থানা-পুলিশের সহযোগিতায় অভিযান চালায়। গত শনিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।