প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে ফজলুল হক ওরফে ফজলু (৪০) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঁচাবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি উপজেলার দেওবাড়ি গ্রামে। গতকাল সোমবার সকালে তাঁকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ জানান, বন আইনে করা মামলায় আদালত ফজলুলকে ছয় মাসের কারাদণ্ড দেন। সাজা হওয়ার পর তিনি দেড় বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন।