আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালীতে গত শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, শনিবার রাত ১২টার দিকে পৃথক অভিযান চালিয়ে উপজেলার মাতারবাড়ি ও হোয়ানক ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে পলাতক আসামি মোহাম্মদ আবদুল্লাহ (৩৪), মোহাম্মদ হোছন (৩৪), নুরুল আলম (৪২) ও নুরুল ইসলামকে (৪১) গ্রেপ্তার করা হয়। ওসি জানান, গতকাল রোববার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।