আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফল ব্যবসায়ী শওকত আলী হত্যা মামলার পলাতক আসামি মোর্শেদ আলমকে (২৫) পুলিশ গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে জেলা সদরের বিরাশার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোর্শেদের বিরুদ্ধে হত্যা, ডাকাতির প্রস্তুতি, গরুচুরি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। এ ছাড়া জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৩ আগস্ট উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামে বাড়ির সামনে খুন হন ব্যবসায়ী শওকত আলী। ১৪ আগস্ট শওকতের বড় ভাই আবদুল বাতেন বাদী হয়ে মোর্শেদসহ নয়জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।