আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে গত রোববার হারুন বাসার (৩০) নামের সাজা পাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, ২০০৬ সালে সদর উপজেলার থুপরিপাড়া গ্রামের হারুনের সঙ্গে ঢাকার সাভারের পোশাককর্মী সালমা আক্তারের বিয়ে হয়। ২০১০ সালে হারুন সালমাকে তালাক দেন। ২০১২ সালে মামলা করেন সালমা। গত ৩০ সেপ্টেম্বর আদালত হারুনকে তিন লাখ ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেন। পরে ওই দিন রাতে সদর থানার এসআই রঞ্জু ইসলামের নেতৃত্বে একদল পুলিশ নিজ বাড়ি থেকে হারুনকে গ্রেপ্তার করে।