আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় হাজীগঞ্জ বাজার এলাকা থেকে গতকাল মঙ্গলবার দুপুরে অপহরণ মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আরজ খান (৩০) উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পশ্চিম সালেপুর গ্রামের বাসিন্দা। মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২০ মার্চ এক কিশোরীকে অপহরণ করে যন্ত্রচালিত নৌকায় নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে অপহরণের একটি মামলা হয়। চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) মো. সামসুদ্দিন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। ফরিদপুর অফিস।