প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার দয়াকান্দা এলাকা থেকে সাইজুল মিয়া নামের ওই আসামিকে গ্রেপ্তার করে গোপালদী ফাঁড়ি পুলিশ। সাজাপ্রাপ্ত সাইজুল মিয়া উপজেলার দয়াকান্দা গ্রামের সুরুজ মিয়ার ছেলে। আড়াইহাজার থানার গোপালদী ফাঁড়ি ইনচার্জ সালাহউদ্দিন জানান, গাড়িচাপা দিয়ে মানুষ হত্যার দায়ে ১০ বছর আগে আদালত সাইজুলকে এক বছরের সাজা দেন। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি|