প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে গত মঙ্গলবার রাত ১১টার দিকে আট মামলার পলাতক আসামি নুরুল ইসলামকে (৩৮) একটি এলজিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আনিসুর রহমানের নেতৃত্বে বাহারছড়ার মনতলিয়ার এলাকায় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি এলজি উদ্ধার করা হয়েছে।