আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সভাপতি মুন্সী নাদের হোসেন হত্যা মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ফারুক বিশ্বাস (২৮)। তিনি উপজেলার রঘুনন্দপুর গ্রামের বাসিন্দা। পাংশা থানার ওসি আবুল বাসার মিয়া জানান, সোমবার রাতে রঘুনন্দপুরের পদ্মানদীর তীর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে রাজবাড়ী দুই নম্বর আমলি আদালতে পাঠানো হয়। বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।