আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত সোমবার রাতে হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ নাসির উদ্দিনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। মহেশখালীর কালারমারছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, সোমবার রাত সাড়ে আটটার দিকে কালারমারছড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে জাফর হত্যা মামলার আসামি নাসিরকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।