আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার তালতলী থানার বেহালা গ্রাম থেকে গতকাল মঙ্গলবার সকালে তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি সঞ্জীব কুমার মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সঞ্জীবের বিরুদ্ধে তাঁর স্ত্রী পারিবারিক আদালতে নির্যাতনের মামলা দায়ের করেন। ওই মামলায় তাঁর তিন মাসের সাজা হয়। এরপর তাঁর বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।