আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদরে ডাকাতি ও হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলার গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ভাড়ারিয়া গ্রাম থেকে শহীদুল ইসলাম ওরফে ডাকাত শহীদ (৪৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, শহীদ ২০১০ সালের সিঙ্গাইর উপজেলার ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি মানবেন্দ্র চক্রবর্তীর মা উমা রানী হত্যা মামলার আসামি। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মদন মোহন বণিক বলেন, হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে বের হয়ে তিনি এলাকায় ডাকাতি করে আসছিলেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।