আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবড়িয়া ইউনিয়নের কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে গত শনিবার দিবাগত রাতে মো. জুয়েল রানা নামের (২৮) দণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, ২০১০ সালের অস্ত্র আইনের একটি মামলায় পটুয়াখালীর বিশেষ ট্রাইব্যুনাল জুয়েলকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন। ওই মামলায় দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। গোপন খবর পেয়ে শনিবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।