আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে জাকির হোসেন নামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে কদমতলী পশ্চিমপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ। জাকির হোসেন ডাকাতিসহ চারটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।