আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর সদর থানার পুলিশ হত্যাসহ ১০টি মামলার আসামি আবুল কালাম ওরফে ব্যারিস্টার কালামকে (৪৮) গত সোমবার পিরোজপুর শহরের দামোদর সেতু এলাকা থেকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক তাঁর কক্ষে সংবাদ সম্মেলনে জানান, সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠি গ্রামের আবুল কালামের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ ১০টি মামলা রয়েছে। তিনি দুটি মামলায় সাজাপ্রাপ্ত এবং ফেরার ছিলেন।
পিরোজপুর প্রতিনিধি