প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের আলফাডাঙ্গায় ডাকাতি মামলার আসামি ইদ্রিস মল্লিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার বানা ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আলফাডাঙ্গা থানার এসআই মো. হাসিমুজ্জামান জানান, ইদ্রিসের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। গত শনিবার রাতে উপজেলার বুড়াইচ ইউনিয়নের সড়ারকান্দি গ্রামের আবু সাঈদ মেম্বারের বাড়িতে ডাকাতির মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ইদ্রিস মল্লিককে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়।