আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোহাম্মদ আনোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার হাসমতের দোকান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আনোয়ার উপজেলার ছদাহা ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের মো. খাইর আহমদের ছেলে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন জানান, আনোয়ারের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও প্রতিপক্ষের ওপর হামলার অভিযোগে আটটি মামলা আছে। গ্রেপ্তারের পর গতকাল শনিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।