প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ায় গত বৃহস্পতিবার রাতে রাষ্ট্রদ্রোহ ও ডাকাতিসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি জহির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার ধলঘাট ইউনিয়নের উত্তর সমুরা গ্রামে। বোয়ালখালী থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে পটিয়া থানা কর্তৃপক্ষের কাছে সোপর্দ করে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়ত উল্লাহ চৌধুরী জানান, গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।