প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার কান্দাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার রমজান আলী (৯০) নামের পাঁচ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জগন্নাথ চন্দ্র রায় জানান, মিথ্যা মামলা করে মানহানি করার অভিযোগে রমজানের বিরুদ্ধে ২০০২ সালের ৭ মার্চ ধরমপাশা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে একটি মামলা হয়। এ মামলায় তিনি পলাতক ছিলেন। ২০১২ সালের ৭ ফেব্রুয়ারি ওই মামলায় আদালতের বিচারক আ ন ম ইলিয়াস তাঁকে ওই শাস্তি দেন। গতকাল বিকেলে ধরমপাশা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তাঁকে পাঠানো হলে বয়স বিবেচনা করে তিনি জামিনে ছাড়া পান।