প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলায় অস্ত্রসহ হত্যা মামলার আসামি সাহেব আলীকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শহীদ ওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের বাসিন্দা। গত বুধবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাজবাড়ী সদর থানা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর দেওয়া তথ্যানুযায়ী বসতঘরের পেছনের একটি ঝোপ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। রাজবাড়ী থানার ওসি শহীদুল ইসলাম জানান, তাঁর বিরুদ্ধে একটি হত্যা, একটি অস্ত্র ও তিনটি ডাকাতি মামলা আছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়।