আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার মমতাজ মিয়ার হাট থেকে গত শুক্রবার রাতে শহীদ উল্যাহ ওরফে কানা শহীদ (৩৫) নামের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে সোনাগাজী থানার পুলিশ।
তাঁর বাড়ি সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের মজুপুর গ্রামে। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি। পুলিশ জানায়, সম্প্রতি একটি অস্ত্র মামলায় পলাতক আসামি শহীদকে ১৭ বছরের কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আটটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।