আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে পৃথক মামলায় সাজাপ্রাপ্ত তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে সুধারাম থানার পুলিশ। গত বুধবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের গোলাপ রহমান (৪০), চর করমুল্লার রেজ্জাকুল হায়দার (৩৫) ও আবদুল মালেক (৩৫)। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা তিন থেকে ছয় মাসের সাজাপ্রাপ্ত। গতকাল বৃহস্পতিবার তাঁদের নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।