আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার পুলিশ একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল গফুর (৬০) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি উপজেলার মাইজবাগ ইউনিয়নের দত্তগ্রাম এলাকায়। তাঁকে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বরমি এলাকা থেকে গত শুক্রবার গ্রেপ্তার করে এখানে নিয়ে আসা হয়। ২০০৩ সালের ১৬ এপ্রিল দত্তগ্রাম এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে খুন হন ওই এলাকার কৃষক মো. সাহেদ আলী। ওই মামলায় ২০১৩ সালের ৮ অক্টোবর ময়মনসিংহের দায়রা জজ আদালত ১১ আসামির মধ্যে আবদুল গফুর ও আবদুল হেকিমকে মৃত্যুদণ্ড দেন। মামলা দায়েরের পর থেকে পলাতক ছিলেন আবদুল গফুর।