প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় স্ত্রীসহ পাঁচ হত্যা মামলার পলাতক আসামি মোখলেছুর রহমান ওরফে শাকিলকে (২০) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানোর পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। শাকিল উপজেলার পূর্ব উজানচর হাবিল মণ্ডল পাড়ার তোফাজ্জল শেখের ছেলে। গোয়ালন্দ ঘাট থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা ফিরোজ আহমেঞ্চদ জানান, স্বীকারোক্তি অনুযায়ী পাঁচটি হত্যাকাণ্ডের সঙ্গে শাকিল জড়িত।
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি