আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কাফরুল থানার ‘বঙ্গবন্ধু সৈনিক লীগে’র নেতা রুবেল হত্যা মামলার তিন নম্বর আসামি আবু হানিফ ওরফে সালাম হাওলাদারকে গতকাল শুক্রবার সন্ধ্যায় পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট থেকে গ্রেপ্তার করেছে দুমকি থানা-পুলিশ।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান ফারুকী জানান, রুবেল হত্যার পর আসামি হানিফ পলাতক ছিল। বাসযোগে কুয়াকাটা যাচ্ছিল। হানিফ গ্রেপ্তারের বিষয়টি কাফরুল থানায় জানানো হয়েছে।
১০ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু সৈনিক লীগের কাফরুল থানার নেতা রুবেলকে হত্যা করে দুর্বৃত্তরা।