আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মরদনা গ্রামের আওয়ামী লীগ কর্মী রবিউল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিসহ তিনজনকে ককটেল, ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন এজাহারভুক্ত আসামি তোসিকুল (২৩) ও তাঁর ভাই সাইফুল ইসলাম (৩০) এবং শুকুরদি (৩৫)। শুকুরদিকে একই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম জানান, গতকাল সকাল সাতটার দিকে মরদনার একটি আমবাগান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১১টি ককটেল ও সাতটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধের জের ধরে ১৫ আগস্ট প্রতিপক্ষের হামলায় নিহত হন দলের কর্মী রবিউল ইসলাম।