আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড বিল এলাকা থেকে গতকাল বুধবার ভোরে হত্যা, ডাকাতিসহ সাতটি মামলার আসামি জাহাঙ্গীর হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। নবাবগঞ্জ থানার এসআই রাকিবুল ইসলাম জানান, গত বছরের ২৩ সেপ্টেম্বর উপজেলার পাতিলঝাঁপ এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় জনতার পিটুনিতে নিহত হন ডাকাতসর্দার দেলুয়ার হোসেন। এই বাহিনীর দ্বিতীয় শীর্ষ ব্যক্তি ছিলেন জাহাঙ্গীর।