প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘিতে এক কিশোরী ধর্ষণ মামলার মূল আসামি রিপন হোসেনকে র্যাবের সহায়তায় গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে আদমদীঘি থানার পুলিশ। পুলিশ জানায়, রিপন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার এক কিশোরীকে ধর্ষণ করে। পরে নাটোর স্টেশনে নিয়ে গিয়ে প্ল্যাটফর্মে ফেলে রেখে পালিয়ে যায়। আহত অবস্থায় মেয়েটিকে রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে ৫ অক্টোবর কিশোরীর বাবা বাদী হয়ে আদমদীঘি থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহিন রেজা বলেন, কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।