আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা, ডাকাতি, নারী নির্যাতনসহ আট মামলার এক আসামিকে কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. হারুন (৩৫) উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থীশিবিরের বাসিন্দা। টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন প্রথম আলোকে বলেন, শুক্রবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থীশিবিরের অভিযান চালিয়ে ডাকাত হারুনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আটটি মামলা রয়েছে।