আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মাদকসম্রাট হিসেবে পরিচিত একাধিক মাদক ও অস্ত্র মামলার আসামি সোলায়মান ওরফে মো. সোলেমানকে (৪৫) গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। সোলেমান উপজেলার উত্তর দৌলতদিয়া শামসু মাস্টার পাড়ার বাসিন্দা। পুলিশ জানায়, রাত নয়টার দিকে এএসআই আসাদুজ্জামান ও সাগর আহম্মেদ দৌলতদিয়া যৌনপল্লি-সংলগ্ন এলাকা থেকে সোলায়মানকে গ্রেপ্তার করেন। তাঁর বিরুদ্ধে যৌনপল্লি এলাকায় মাদকের রাজত্ব কায়েম করার অভিযোগ রয়েছে।