আসামি গ্রেপ্তারের জন্য এলাকাবাসী তিন দিন সময় বেঁধে দিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ ব্যবসায়ী-প্রকৌশলী মেহরান সিদ্দিকী ওরফে সজীব (২৬) হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশকে তিন দিনের সময় বেঁধে দিয়েছেন এলাকাবাসী। হত্যাকাণ্ডের এক সপ্তাহ পরও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় রোববার শিবগঞ্জ ক্লাব ও পঞ্চায়েত কমিটি সভা করে সময় বেঁধে দিয়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেয়। নগরের শিবগঞ্জের বাসিন্দা জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকীর ছেলে মেহরানকে গত রোববার রাতে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদল, জাসাস ও স্বেচ্ছাসেবক দলের চার কর্মীসহ ১০ জনের নাম উল্লেখ করে মেহরানের বাবা সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় হত্যা মামলা করেন।