আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হাসান আকনের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়। ছবিটি গতকাল দুপুরে উপজেলার গুলিসাখালী বাজার এলাকা থেকে তোলা l প্রথম আলো
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হাসান আকনের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়। ছবিটি গতকাল দুপুরে উপজেলার গুলিসাখালী বাজার এলাকা থেকে তোলা l প্রথম আলো

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়নের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামিকে গ্রেপ্তার ও তাঁর বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলার গুলিসাখালী ও বান্ধবপাড়া বাজার এলাকায় একযোগে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেয়।
মানববন্ধন শেষে সগির মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ হয়। হলতা গুলিসাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান রিয়াজুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বান্ধবপাড়া সালেহিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রহমান, জি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল চন্দ্র বিশ্বাস ও নির্যাতনের শিকার ছাত্রীর বাবা। গত ১৩ আগস্ট রাতে উপজেলার লক্ষণা গ্রামের হাসান আকন (১৮) মেয়েটির বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে। এ ঘটনার পরদিন মেয়েটির বাবা বাদী হয়ে হাসানকে আসামি করে থানায় ধর্ষণ মামলা করেন।
মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পর থেকে হাসান পলাতক। তাঁকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।