আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামের বাসিন্দা শিক্ষানুরাগী হুমায়ুন কবিরের হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে গত মঙ্গলবার বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন হয়েছে। তাঁর প্রতিষ্ঠিত মনোহরপুর-পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে এসব কর্মসূচিতে পাশের তিন-চারটি গ্রামের সাধারণ মানুষও অংশ নেয়। গত ৩ এপ্রিল হুমায়ুন কবির খুন হন। এ ঘটনায় নিহত হুমায়ুন কবিরের ভাই দবির হোসেন বাদী হয়ে দয়াল হোসেন নামে এ ব্যক্তিকে আসামি করে স্থানীয় থানায় একটি মামলা করেন। কিন্তু তিন দিনেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। প্রতিবাদ সভা ও মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান, ওয়াদুদ চৌধুরী, ইসাহক আলী, মনোয়ার হোসেন প্রমুখ। এর আগে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।