আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর নাজিমউদ্দিন কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র সালাউদ্দিন রাসেল সরদার হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের দাবিতে সোমবার কলেজের ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।২০১১ সালের ২ জানুয়ারি শরীয়তপুরে নিজের বাড়িতে সন্ত্রাসীরা সালাউদ্দিন রাসেলকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তাঁর বাবা আবদুস সালাম সরদার বাদী হয়ে মজিবুর সিকদারকে প্রধান আসামি করে পালং থানায় হত্যা মামলা করেন।সোমবার রাসেলের প্রথম মৃত্যুবার্ষিকীতে সরকারি নাজিমউদ্দিন কলেজের ক্যাম্পাসে শিক্ষক, ছাত্রছাত্রী সংসদ এবং ছাত্র ও সহপাঠীরা হত্যার প্রতিবাদে কালো ব্যাজ পরাসহ মানববন্ধন করেন। এ সময় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজের মাঠে সমাবেশ করে।সমাবেশে বক্তব্য দেন ছাত্রছাত্রী সংসদের ভিপি জাহিদ হোসেন, রিপন কাজী, মিরাজ হোসাইন, রাশেদ তালুকদার, মেহেদী হাসান প্রমুখ। তাঁরা অবিলম্বে রাসেল হত্যা মামলার আসামিদের ফাঁসির রায় কার্যকর করার আহ্বান জানান। আবদুস সালাম সরদার বলেন, ‘অজ্ঞাত কারণে মামলার মূল আসামি মজিবুর সিকদার ওরফে মজু ও হারুন সিকদার আজও গ্রেপ্তার হননি। অন্য আসামিরা গ্রেপ্তার হলেও পুলিশ নীরব রয়েছে। আমি রাসেল হত্যার বিচার চাই।’